নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে লকডাউন । করোনা ভাইরাস প্রতিরোধে চলছে সচেতনতার প্রচার। এর মাঝে অসহায় হয়ে পড়েছেন বিভিন্ন এলাকার দুঃস্থ পরিবারগুলো। এই আবহে দরিদ্রদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাবার তুলে দিতে এগিয়ে এসেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সৈয়দ রাফিকা সুলতানা।
দিনকয়েক আগে জলঙ্গি ব্লকের খয়রামারি অঞ্চলের দুস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে দেখা গেছে তাঁকে।তিনি নিয়মিত এলাকার মানুষদের খোঁজখবর রাখছেন। মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়ে সচেতন করছেন এলাকাবাসীকে। আর্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন।এলাকার মানুষদের সহযোগিতা করায় আমার নৈতিক কর্তব্য বলে দাবি করেন সৈয়দ রাফিকা সুলতানা।জলঙ্গি ব্লকে সাদিখারদেয়াড় অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন মঙ্গলবার। বুধবার তিনি জানতে পারেন জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের এক ব্যক্তির পেটে পাথর হয়েছে।খবর শোনার পর সেই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য নজির গড়েছেন জলঙ্গির সমাজসেবি সৈয়দ রাফিকা সুলতানা।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
অসহায়ের পাশে জলঙ্গীর সৈয়দ রাফিকা সুলতানা
-
নতুন গতি - আপডেট : ৬ মে ২০২০, বুধবার
- 11
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















