২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

রাজনগর আড়ালী গ্রামে অঙ্গনওয়াড়ির খাদ্য সামগ্রী ওজনে কম দেওয়ার অভিযোগ

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: বীরভূম জেলার রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়ালী গ্রামে বেশ কিছুটা উত্তেজনা দেখা দেয়৷ স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তরফে দেওয়া চাল, ডাল প্রভৃতি ওজনে কম দেওয়া হচ্ছে৷ শুধু আড়ালী গ্রামই নয়, স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মালিপাড়া, খোদাইবাগ গ্রামগুলিতেও একই ঘটনা ঘটেছে৷ ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ৷ এবিষয়ে তাঁরা স্থানীয় বিডিও, সিডিপিও, পুলিশ প্রশাসনিক আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন৷ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বুধবার সন্ধ্যা পর্যন্ত জানা গিয়েছে৷
এলাকার বাসিন্দা ও সংবাদ সূত্রে জানা যায়, বুধবার সকালে রাজনগর থানার আড়ালী গ্রামের কয়েকজন বাসিন্দা অঙ্গনওয়াড়ির দেওয়া চাল, ডাল পরিমাণে তথা ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন৷ ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দাদের একাংশ৷ খবর পেয়ে দ্রুত স্থানীয় থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা ঘটনা স্থলে ছুটে যান৷ সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, এবিষয়ে অবহিত করা হয়েছে রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান, বিডিও, সিডিপিও প্রমুখকে৷ প্রশাসনিক কর্তা তথা আধিকারিকরা বিষয় তদন্ত করে দেখছেন বলে জানা গিয়েছে৷ একই ধরণের অভিযোগ এলাকার আরও কিছু গ্রামে৷ বাসিন্দাদের দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার৷ এমনটাই মনে করছেন তাঁরা৷

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগর আড়ালী গ্রামে অঙ্গনওয়াড়ির খাদ্য সামগ্রী ওজনে কম দেওয়ার অভিযোগ

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার