২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির বাসভবনে হামলার ঘটনা ঘটল

নতুন গতি , ওয়েব ডেস্ক:সংসদে বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির বাসভবনে হামলার ঘটনা ঘটল। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির বাসভবন সি-১/৪ হুমায়ুন রোডের বাড়িতে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ একদল দুষ্কৃতী হামলা চালায়। ভাঙচুর চালায় তাঁর দফতর, তছনছ করে দেয় অফিসের বেশিরভাগ নথিপত্র। অভিযোগ, মারধোর করা হয়েছে অধীরের দফতরের কর্মীদেরও। এমনকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল হামলাকারীরা ছিনিয়ে নিয়ে গিয়েছে বলেও দাবি করেছেন কংগ্রেস সাংসদের দফতরের কর্মীরা। তবে এই হামলার সময় সংসদের বিরোধী দলনেতা দিল্লির বাসভবনে ছিলেন না। ঘটনার পরই দিল্লি পুলিশের একটি দল অধীর চৌধুরীর বাড়িতে আসেন। যদিও এখনও হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দিল্লির বাসভবনে হামলার ঘটনা ঘটল

আপডেট : ৩ মার্চ ২০২০, মঙ্গলবার