২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বেনারসে নেতাজির জন্য নির্মীত হল মন্দির। নেতাজির জন্মজয়ন্তীতে মন্দিরের উদ্বোধন

  • নতুন গতি
  • আপডেট : ২৩ জানুয়ারী ২০২০, বৃহস্পতিবার
  • 7

বেনারসে নেতাজির জন্য নির্মীত হল মন্দির। নেতাজির জন্মজয়ন্তীতে মন্দিরের উদ্বোধন
নতুন গতি নিউজ ডেস্কঃ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, দেশের মহান যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৪ তম জন্মদিনে উত্তর প্রদেশের বেনারসে নেতাজির জন্য এক মন্দির নির্মাণ করা হয়েছে, সেই মন্দির আজ অর্থাৎ ২৩রা জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে উদ্বোধন করা হবে। আমাদের দেশে এই প্রথম কোনও মন্দিরে নেতাজির মূর্তি স্থাপন করা হতেচলেছে। আজান্দ হিন্দ মার্গে এই মন্দিরের উদ্বোধন করবেন আরএসএস-এর প্রচারক ইন্দ্রেশ কুমার।
সূত্রের খবর, এই মন্দিরের মহন্ত হবেন একজন দলিত মহিলা, যিনি আজকের পর থেকে রোজ সকালে ভারত মাতার আরতি করে মন্দির খুলবেন। আবার রাতে ভারত মাতার আরতি করে মন্দির বন্ধ করে দেবেন।
সুভাষ ভবনের বাইরের অংশে নেতাজির নামে মন্দির স্থাপন করা হয়েছে। সেখানে সুভাষ চন্দ্র বসুর একটি আবক্ষমূর্তি স্থাপন করা হয়েছে। ১১ ফুট উঁচু এই মন্দিরে সুভাষ বসুর মূর্তি কালো গ্রানাইট পাথরে নির্মাণ করা হয়েছে। মন্দির সিঁড়ি, মূল ফটক ও প্রতিমায় বিশেষ রঙ ব্যবহার করা হয়েছে। সিঁড়ির রং অর্ধেক সাদা ও অর্ধেক লাল করা হয়েছে। বিএইচইউ-এর অধ্যাপক ড. রাজীব এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি বলেছেন, লাল রঙ লড়াইয়ের। আর সাদা রঙ শান্তির প্রতীক। অর্থাৎ একই মন্দিরে শক্তি ও শান্তি, দুইয়ের পুজো করা হবে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেনারসে নেতাজির জন্য নির্মীত হল মন্দির। নেতাজির জন্মজয়ন্তীতে মন্দিরের উদ্বোধন

আপডেট : ২৩ জানুয়ারী ২০২০, বৃহস্পতিবার