উজির আলী, নতুন গতি,চাঁচল: ১২ জানুয়ারী
বিহারের আবাদপুর থানা সংলগ্ন মাঠে জাগ্রিতি এস্যোশিয়শনের উদ্যোগে নক আউট ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ২২ ডিসেম্বর। কয়েকদিন খেলা চলার পর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল হল রবিবার।
ফাইনালে পশ্চিমবঙ্গের মালদহের চাঁচল বনাম বিহারের বারিওল একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এদিন।
ক্রিকেট আয়োজক সূত্রে জানা যায়, ২০ ওভারে এই নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ।
প্রথমেই চাঁচল একাদশ ব্যাট করলে ১৬.০১ ওভার বলে ১৯১ রান করে।
পরে বারিওল একাদশ ব্যাট করলে ১৩ ওভারে ১০৪ রানে অল আউটে জয়ী হয় চাঁচল একাদশ। এদিন ম্যান অব দ্য ম্যাচ হন বারিওল রানার্স দলের কৃষ্ণা এবং ম্যান অব দ্য সিরিজ হন বিজয়ী দলের বাবু খাঁন।
চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন জ্যাকি জানান, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকরা ট্রফি ও কে.টি.এম বাইক দিয়ে পুরস্কৃত করেছে আমাদের।
১৯ জুন ২০২৬, শুক্রবার, ৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
বিহারে চ্যাম্পিয়ন চাঁচল, পুরস্কৃত KTM নিয়ে বাড়ি ফিরলেন
-
নতুন গতি - আপডেট : ১২ জানুয়ারী ২০২০, রবিবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























