২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

বন্ধের দিনেও দুর্ঘটনা হরিশ্চন্দ্রপুরে, দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার শিকার বেশ কয়েকজন

মহঃ নাজিম আক্তার,নতুন গতি, হরিশ্চন্দ্রপুর: বাইকের সঙ্গে বাইকের সংঘর্ষ আহত পাঁচ। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ছ’টা নাগাদ চাচল গামী ৮১ নং জাতীয় সড়কে হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল গ্রামে। আহত হয়েছে মহাদেব মদক(৩৫), আব্দুল বারেক (৫০), জান্নাত বিবি (৪০), মহম্মদ সনু(২২) ও মামুন আলি (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত পাঁচ জনই রাড়িয়াল গ্রামের বাসিন্দা। এদিন সন্ধ্যা নাগাদ বাইক চালক মহাদেব মদক আব্দুল বারেক ও তার স্ত্রী জান্নাত বিবিকে বাইকে করে নিয়ে তুলসীহাটার দিকে যাচ্ছিল। অপরদিকে বাইক চালক মহম্মদ সনু আকবর আলীকে নিয়ে চাচল গামী ৮১ নং জাতীয় সড়ক ধরে নিজ গ্রাম রাড়িয়ালে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন পাঁচ জন্যই। স্থানীয়রা আহত মহাদেব মদক, আব্দুল বারেক ও জান্নাত বিবিকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। মহম্মদ সনু ও মামুন আলিকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা মালদা মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতলে স্থানান্তর করে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, অনিয়ন্ত্রিতভাবে বাইক চালানোর ফলে বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়ে দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। দুর্ঘটনার সঠিক কারণটি পুলিশ তদন্ত শুরু করেছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বন্ধের দিনেও দুর্ঘটনা হরিশ্চন্দ্রপুরে, দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার শিকার বেশ কয়েকজন

আপডেট : ৮ জানুয়ারী ২০২০, বুধবার