১৯ জুন ২০২৬, শুক্রবার, ৪ আষাঢ় ১৪৩৩
১৯ জুন ২০২৬, শুক্রবার, ৪ আষাঢ় ১৪৩৩

নয়ানজলিতে পড়ে আহত বাইক চালক

হরিশ্চন্দ্রপুর,মহ: নাজিম আক্তার,৪ জানুয়ারি: নয়ানজলিতে পড়ে আহত হল এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টা নাগাদ হরিশ্চন্দ্রপুরের ভালুকাগামী রাজ্য সড়কে গাঙোর এলাকায়। আহত হয়েছে নামাজুল আলি(১৮)নামে এক বাইক চালক। বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির মহেন্দ্রপুর গ্রামে। জানা যায়,এদিন বাইক চালক নামাজুল কুসলপুর গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে নিজ গ্রাম মহেন্দ্রপুর আসার পথে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, অন্ধকার রাত ও কুয়াশায় ঢাকা রাস্তায় অনিয়ন্ত্রিতভাবে বাইক নিয়ে রাজ্য সড়কের ধারে নয়ানজলিতে পরে আহত হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থা দেখে ডাক্তারবাবুরা চাচল সুপার স্পেশালিটি হাসপাতলে স্থানান্তর করে দেন।

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নয়ানজলিতে পড়ে আহত বাইক চালক

আপডেট : ৪ জানুয়ারী ২০২০, শনিবার