১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ একশো মিটার পতাকা নিয়ে এক অনন্য ইতিহাস গড়লো লালগোলাবাসী

আসিফ রনি, নতুন গতি, বহরমপুর : ৭৩ তম গৌরবময় স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ ১০০ মিটার পতাকা নিয়ে পদযাত্রা করলেন মুর্শিদাবাদের লালগোলার জনসাধারণ ।

সেখানে পা মিলিয়ে ছিলেন লালগোলার ছোট থেকে শুরু করে বৃদ্ধ, কৃষক, ছাত্র সহ সমস্ত ধরনের ও সব ধর্মের মানুষ।

এছাড়াও উপস্থিত হয়েছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক, পুরোহিত এবং মাওলানা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এর উদ্যোগের পেছনে লালগোলার যুবসমাজই অগ্রনী ভূমিকা পালন করেছে। তবে যুবক সমাজের মধ্যে থেকে বিশেষ ভূমিকা পালন করেছে রবিউল ইসলাম পলাশ, ইলিয়াস সুমন, মিনার, শাহিদুজ্জামান, মেহেদি হাসান সহ আরো অনেকে মিলে এই প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করেছে।

এছাড়া এ পদযাত্রার অন্যতম লক্ষণীয় বিষয় ছিল সম্প্রীতি। যা সমস্ত লালগোলা বাসির মন জয় করে নেয় । লালগোলার ইমাম মাওলানা হাসান আলী সাহেব এবং সকলের প্রিয় ঠাকুর শ্রী গঙ্গা দাস রায় চ্যাটার্জী মহাশয় এ পদযাত্রায় সামিল হয়ে তিনারা সমস্ত লালগোলা বাসীকে সম্প্রীতির বার্তা দেন।

সর্বাধিক পাঠিত

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ একশো মিটার পতাকা নিয়ে এক অনন্য ইতিহাস গড়লো লালগোলাবাসী

আপডেট : ১৭ অগাস্ট ২০১৯, শনিবার