নিজস্ব প্রতিবেদক:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মালদা জেলায় অব্যাহত পুলিশের অভিযান। শনিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে মালদার বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ শ্রীপুর শিব মন্দির এলাকায় অভিযান চালিয়ে এক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম মিলন মণ্ডল। বাড়ি বামনগোলা ব্লকের জগদলা পঞ্চায়েতের গুয়াবারি এলাকায়। পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ আধিকারিক রাকেশ বিশ্বাস জানান, ওই যুবকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২৩ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 
























