১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩

বীরভূমের বোলপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! ধৃতের জেল হেফাজত

প্রতীকী ছবি

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: বোলপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে৷ অভিযুক্ত যুবকের বাড়ি বীরভূমের বোলপুর থানার সিয়ান এলাকায়৷ নির্যাতিতা নাবালিকার বাড়িও বোলপুরে৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গোলাম হোসেন নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে৷ আদালতের নির্দেশে এখন জেল হেফাজতে রয়েছে ওই যুবক৷

জানা গিয়েছে, কয়েক মাস পূর্বে ১৬ বছর বয়সী ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত ওই যুবক৷ সম্প্রতি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এবিষয়ে সংশ্লিষ্ট মহিলা থানায় অভিযোগ জানানো হয়৷ পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে৷ পরে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন৷ ২৯ জুলাই নাবালিকার গোপন জবান বন্দী নেওয়া হয় আদালতে৷ সংবাদ সূত্রে জানা যায়, নির্যাতিতা নাবালিকাটি বর্তমানে কয়েক মাসের অন্তঃসত্ত্বা৷ পরিবারের লোকেদের নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে আদালত অবশ্য ওই নাবালিকাকে তার বাবা মায়ের সঙ্গে নিজের বাড়িতে থাকার অনুমতি দিয়েছে বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে৷ স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত যুবকের তরফে কিছু লোকজন নির্যাতিতার বাড়ির লোকজনকে চাপ ও হুমকি দিচ্ছে৷ টাকা পয়সার বিনিময়ে মিটমাট করার জন্য যুবকের তরফে বলা হচ্ছে বলেও অভিযোগ৷

সর্বাধিক পাঠিত

মেমারীতে ছবির প্রিমিয়ার শোতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমের বোলপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! ধৃতের জেল হেফাজত

আপডেট : ৩০ জুলাই ২০১৯, মঙ্গলবার