মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া: স্কুলের মধ্যে অসুস্থ বোধ করায় প্রধান শিক্ষকের কাছে ছুটি চাওয়ার অপরাধে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে প্রথমে মারধর ও পরে কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর হাই স্কুলে।ওই ঘটনার পর কানে তিনটি সেলাই দিয়ে ব্যান্ডেজ করতে হয়েছে ওই ছাত্রকে। প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে তার বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছে আহত ছাত্রের পরিবার। শান্তিপুর থানার পুলিশ অবশ্য অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম ওই ছাত্রের নাম সায়ন বার। তার বাড়ি নৃসিংহপুরের নতুনগ্রাম এলাকায়। সায়ন শান্তিপুরের নৃসিংহপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। পুলিশের কাছে সায়ন অভিযোগ করেছে, ‘মাসখানেক আগে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল সে। প্রায় একমাস অসুস্থতার কারণে সে স্কুলে যেতে পারেনি। যদিও বৃহস্পতিবার শরীর কিছুটা সুস্থ বোধ করায় সে স্কুলে গিয়েছিল। যদিও স্কুলে থাকাকালীন দুপুরে অসুস্থ বোধ করে সে। এরপর সে প্রধান শিক্ষকের কাছে ছুটি চায়। প্রধান শিক্ষক যদিও ছুটি না দিয়ে তাকে মারধর করেন। তার কান ধরে টেনে তাকে নীল ডাউন হতে বলেন। প্রচণ্ড জোরে কান ধরে টানার জন্য তার কান ছিঁড়ে যায়। কান থেকে অঝোরে রক্ত ঝরতে থাকে। অসুস্থ অবস্থায় সে অজ্ঞান হয়ে যায়। স্কুলের ছাত্র ছাত্রীরা তাকে তুলে নিয়ে গিয়ে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তার ডান কানে তিনটে সেলাই করে ব্যান্ডেজ করে দিয়েছেন হাই স্কুলের প্রধান শিক্ষক সৌমিত্র বিদ্যান্তর গ্রেপ্তারের দাবি জানিয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে। যদিও প্রধান শিক্ষকদের দাবি মোটরবাইক দুর্ঘটনা ঘটেছিল। তা আমার জানা ছিল না। তবে ওই ছাত্র স্কুলের মধ্যে অসভ্যতা করছিল। আমার অপরাধ হচ্ছে।আমি ওর কান ধরে নীলডাউন হতে বলেছিলাম।পুরো ঘটনার তদন্ত শুরু করছে শান্তিপুর থানার পুলিশ।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
স্কুলে ছুটি যাওয়ার অপরাধে কান ছিঁড়ে অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে
-
নতুন গতি - আপডেট : ২৯ জুন ২০১৯, শনিবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















