১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বীরসিংহ অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক, বিষ্ণুপুর : বৃহস্পতিবার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ বাসস্ট্যান্ডে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করে বীরসিংহ অঞ্চলে কমিটি ও যুব তৃণমূল কংগ্রেস। এদিন বিকেল চারটায় বীরসিংহ স্কুল থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে বাজার ঘুরে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সভাও করা হয়।সভায় উপস্থিত সকল বক্তাই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করে বক্তব্য রাখেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আজফার হোসেন,পাত্রসায়ের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ জিয়ারুল ইসলাম,আই এন টি টি ইউ সি এর ব্লক সভাপতি প্রভাত মুখার্জি,জীতেন কাপড়ী আকাশ কাপড়ী সহ এলাকার প্রায় ১ হাজার দলীয় কর্মী।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বীরসিংহ অঞ্চলে

আপডেট : ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার