১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৬ কার্তিক ১৪৩৩

অভিষেকের বাড়িতে বুলডোজার, এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

  • নতুন গতি
  • আপডেট : ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 16

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সত্যি হল আশঙ্কা! ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে চলল বুলডোজার। বৃহস্পতিবার তাঁর বাড়ির সামনে ফুটপাথের উপর তৈরি অস্থায়ী কাঠামো, ফুটপাথ দখল করে তৈরি গেট, পুলিশ কিয়স্ক ভেঙে ও সরিয়ে দেওয়া হয়। অভিযান চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই এলাকায় মোতায়েন করা হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। রয়েছেন পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও।

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাত থেকে। মাঝরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের অনুষ্ঠানকে কেন্দ্র করে দফায় দফায় অশান্তি ছড়ায় তাঁর কালীঘাটের বাড়ির সামনে। তিনি নিজেও পুলিশের সঙ্গে বচসায় জড়ান। শনিবার সকালেও উত্তেজনা অব্যাহত থাকে। তখন স্থানীয়দের তরফ থেকে ফুটপাথ আটকে তৈরি হওয়া ছাউনি, গেটের জন্য যাতায়াতের ক্ষেত্রে সমস্যা নিয়ে আওয়াজ তোলা হয়।

এর মাঝে বুধবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছায় পুলিশ। তবে বুলডোজার অ্যাকশনের আশঙ্কা থেকে অস্থায়ী ছাউনি খুলে ফেলার কাজ শুরু করে দেন তাঁর অনুগামীরা। তবে তা শেষ হওয়ার আগেই এদিন সকালে বুলডোজার নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে যান পুরসভা এবং পুলিশের আধিকারিকরা এবং শুরু হয় অভিযান। ঘটনাকে ঘিরে চরমে পৌঁছেছে রাজনৈতিক তরজা। এবার দেখার ঘটনার জল কতদূর গড়ায়।

সর্বাধিক পাঠিত

অভিষেকের বাড়িতে বুলডোজার, এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অভিষেকের বাড়িতে বুলডোজার, এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার