মুহাম্মদ শহীদুল্লাহ, বর্ধমান: বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাষ্ট এর বর্ধমান জেলা শাখার উদ্যোগে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমানের পালিত পুর পল্লী বাংলা ফার্ম হাউসে। ছায়া ঢাকা পাখি ডাকা ফার্মের মনোরম নৈসর্গিক পরিবেশে শিল্পী রোজিনা বেগম, সানিয়া পারভিন ও দিয়া হাজারি’র উদ্বোধনী সংগীতের মাধ্যমে সভা শুরু হয়। প্রারম্ভিক ভাষনে জেলা সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ অতিথি দের স্বাগত জানিয়ে বর্ধমানের ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরেন এবং অনুষ্ঠানকে সার্বিক ভাবে সফল করার জন্য উপদেষ্টা ড. রমজান আলি ও সাংবাদিক সফিকুল ইসলাম (দুলাল) কে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে রাজ্য কমিটি থেকে উপস্থিত ছিলেন সভাপতি ড. রমজান আলি সম্পাদক রুহুল আমিন। সাহিত্যিক ড. মহম্মদ মতিউল্লাহ, অধ্যাপক বিমল থানদার, দেব কন্যা সেন, মেহবুব কাদের চৌধুরী, হাজি কুতুব উদ্দিন প্রমুখ বিশিষ্ট জনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ,সহ সভাপতি আহসান করিম,জেলা সম্পাদক স্বামীমা আসমান, কোষাধ্যক্ষ নাজমা পারভিন। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি সেখ মহম্মদ ইউনুস, সদরে আলম সহ আরো অনেকে। বর্ধমান ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু কবি সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পল্লী বাংলা ফার্ম হাউসের নৈসর্গিক সৌন্দর্য ও অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে।
১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩৩
BREAKING :
বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাষ্ট এর সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমানে।
-
নতুন গতি - আপডেট : ৯ নভেম্বর ২০২৬, সোমবার
- 20
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















