০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩

প্রধানের চেয়ার নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ভেস্তে গেল বৈঠক, নামল বাহিনী

নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য থাকাকালীন মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান নির্বাচন ঘিরে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। পরিস্থিতি সামাল দিতে মালবাজার থানার পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।
মঙ্গলবার প্রধান ও উপপ্রধান চূড়ান্ত করতে বৈঠক ডেকেছিল ব্লক প্রশাসন। ডামডিম গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য সংখ্যা চার। তবে তৃণমূলের সিংহভাগ সদস্য বিজেপির দিকে আসায় বোর্ড গঠনের উদ্যোগ নেয় গেরুয়া শিবির। এর মধ্যেই প্রধান পদ নিয়ে শুরু হয় দুই পক্ষের টানাপোড়েন। এক পক্ষ সঞ্জনা টোপ্পোকে প্রধান করার দাবিতে আন্দোলনে নামে। অন্যদিকে, বিজয় তিরককে প্রধান করার দাবিতে পঞ্চায়েত ঘেরাওয়ের উপক্রম করে অপর পক্ষ।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মালবাজার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। শেষ পর্যন্ত পরিস্থিতির কারণে বৈঠক মুলতুবি হয়ে যায়। দুই শিবিরেরই দাবি, তাদের কাছে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন রয়েছে।
মালবাজারের বিডিও প্রগতি বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সব রকম প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরিস্থিতির কারণে সভা মুলতুবি করতে হলো। পরবর্তী সময়ে আবার চেষ্টা করা হবে।”

৩৫০ বছরের ছয় বুড়োর পুজো, আজও অটুট উন্মাদনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রধানের চেয়ার নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ভেস্তে গেল বৈঠক, নামল বাহিনী

আপডেট : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার