শিলিগুড়ি: অধিকার, সুযোগ-সুবিধা ও একাধিক দাবিদাওয়া নিয়ে শিলিগুড়ির রাজপথে নামলেন প্রতিবন্ধীরা। প্রতিবন্ধীদের রাজ্য সম্মেলনকে সামনে রেখে শুক্রবার বাঘাযতীন পার্ক থেকে একটি জোরালো মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন বহু প্রতিবন্ধী ব্যক্তি। হাতে বিভিন্ন দাবিদাওয়া-সম্বলিত প্ল্যাকার্ড এবং স্লোগান নিয়ে তাঁরা নিজেদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়া মিছিলটি ভেনাস মোড়-সহ শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা পরিক্রমা করে। মিছিলের মাধ্যমে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং দীর্ঘদিনের দাবিদাওয়া প্রশাসন ও সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। মিছিলকারীদের বক্তব্য, সমাজের মূলস্রোত থেকে দূরে নয়, সমান অধিকার ও মর্যাদা নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ চান তাঁরা। শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে আরও কার্যকর সুযোগ-সুবিধার দাবি ওঠে মিছিল থেকে। রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত এই মিছিলের মধ্য দিয়ে প্রতিবন্ধীদের সম্মিলিত দাবি ও অধিকার আদায়ের বার্তা আরও জোরালোভাবে সামনে আসে।
০৪ অক্টোবর ২০২৬, রবিবার, ১৭ আশ্বিন ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


















