২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

৫ অক্টোবরের মধ্যে ২০% বোনাস, ১০ দিনেই খুলতে হবে বন্ধ চা বাগান

শিলিগুড়ি: পুজোর আগে চা শ্রমিকদের বোনাস এবং বন্ধ চা বাগান খোলার বিষয়ে কড়া বার্তা দিল রাজ্য সরকার। শুক্রবার দাগাপুর কমপ্লেক্সের শ্রমিক ভবনে চা বাগানগুলির সমস্যা ও শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, শ্রম দফতরের আধিকারিক এবং বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষের প্রতিনিধিরা।
বৈঠক শেষে রাজু বিস্তা জানান, পুজোর আগেই চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস নিশ্চিত করতে হবে। চা বাগান কর্তৃপক্ষকে আগামী ৫ অক্টোবরের মধ্যে বোনাস মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বন্ধ চা বাগান নিয়েও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজু বিস্তার বক্তব্য, আগামী ১০ দিনের মধ্যে সমস্ত বন্ধ চা বাগান খুলতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাগান না খুললে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। প্রয়োজনে সংশ্লিষ্ট বাগান অন্য উপযুক্ত সংস্থার হাতে তুলে দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রাজু বিস্তার দাবি, উত্তরবঙ্গে বর্তমানে প্রায় ২৫–৩০টি চা বাগান বন্ধ রয়েছে। এর ফলে প্রায় ৭০–৮০ হাজার শ্রমিক ও তাঁদের পরিবার সমস্যায় পড়েছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাস ধরে চা শিল্পের সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে কাজ চলছে বলেও দাবি করেন তিনি। এখন নজর, নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি নির্দেশ কতটা কার্যকর হয়।

বন্ধ পাঠশালা, মুখ শুকনো কাঞ্চনদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৫ অক্টোবরের মধ্যে ২০% বোনাস, ১০ দিনেই খুলতে হবে বন্ধ চা বাগান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার