সঞ্জয় গোস্বামী, তারকেশ্বর, হুগলি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি গণেশ চক্রবর্তীর উদ্যোগে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ফলদান কর্মসূচি অনুষ্ঠিত হল।
বৃহস্পতিবার সকালে গণেশ চক্রবর্তীর নেতৃত্বে বিজেপির কর্মী ও সংগঠনের সদস্যরা হাসপাতালে পৌঁছে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের হাতে ফলের ডালি তুলে দেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশ ও রাজ্যজুড়ে বিজেপির বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
এদিনের কর্মসূচিতে গণেশ চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। কর্মসূচিকে ঘিরে দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।
নতুন গতি 



























