মালদহ: মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে ঢোকার মুখেই নো-পার্কিং জোনে অবাধে চলছে গাড়ি পার্কিং। অ্যাম্বুলেন্স, টোটো থেকে শুরু করে অসংখ্য মোটরবাইক দাঁড়িয়ে থাকায় সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের পরিজনেরা।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন অন্তর্বিভাগের গুরুতর অসুস্থ রোগীরা। রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান-সহ বিভিন্ন পরীক্ষার জন্য হুইলচেয়ার বা ট্রলিতে তাঁদের বহির্বিভাগে নিয়ে যাওয়ার সময় পার্কিং করা গাড়ির কারণে বারবার আটকে যাচ্ছে পথ। অনেক ক্ষেত্রে সরাসরি যাওয়ার রাস্তা না পেয়ে একাধিক মোটরবাইক সরিয়ে তবেই ট্রলি নিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ।
হাসপাতালের মতো জরুরি পরিষেবা কেন্দ্রে নো-পার্কিং জোনে এভাবে অবাধে গাড়ি দাঁড়িয়ে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে রোগী ও পরিজনদের মধ্যে। তাঁদের প্রশ্ন, জরুরি প্রয়োজনে রোগীদের দ্রুত ও নিরাপদে যাতায়াতের পথ নিশ্চিত করবে কে?
নতুন গতি 




















