রাহুল রায়, কাটোয়া: জাতীয় গো সুরক্ষা বাহিনীর গোসেবা সংঘের পূর্ব বর্ধমান জেলা সভাপতির দায়িত্ব পেলেন কাটোয়ার গাঙ্গুলিডাঙ্গা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন সেখ। নতুন দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার গাঙ্গুলিডাঙ্গায় সাংবাদিক বৈঠক করে সংগঠনের আগামী দিনের কর্মসূচির কথা জানান তিনি।
আনোয়ার হোসেন সেখ বলেন, জাতীয় গো সুরক্ষা বাহিনীর গোসেবা সংঘ একটি অরাজনৈতিক সংগঠন। গরু সুরক্ষার পাশাপাশি অসুস্থ, অসহায় ও রাস্তায় থাকা গরুগুলিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়, খাবার ও চিকিৎসার ব্যবস্থা করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
তিনি জানান, পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় অসহায় গরু চিহ্নিত করে উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। গরু পাচার রুখতেও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পরিকল্পনা রয়েছে।
জেলায় একটি গোশালা তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান নবনির্বাচিত জেলা সভাপতি। সেখানে পরিত্যক্ত ও অসুস্থ গরুগুলির থাকা, খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে সদস্যদের নিয়ে জেলা কমিটি গঠন করে সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষকেও গোসেবার কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান আনোয়ার হোসেন সেখ।
নতুন গতি 


























