১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

বৃষ্টিতে ধস, বসে যাচ্ছে ৫০০ মিটার রাস্তা, ট্রান্সফরমার ঘিরে বাড়ছে আতঙ্ক, পরিদর্শনে প্রশাসন

  • নতুন গতি
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 18
নাজমুস সাহাদাত, কালিয়াচক: বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে ধস নামতে শুরু করেছে কালিয়াচক-১ ব্লকের কালিয়াচক-১ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তায়। ঠুটিয়ানালা সংলগ্ন মারুয়াবাদী কুঠি থেকে মোমিনপাড়া পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তার বিভিন্ন অংশ কার্যত বসে যাচ্ছে। কোথাও রাস্তার পাড় ভেঙে পড়েছে, আবার কোথাও রাস্তার প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার মুখে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিনের বৃষ্টির পর থেকেই রাস্তার পাশের মাটি আলগা হয়ে বসতে শুরু করে। ধীরে ধীরে সেই ধস রাস্তার মূল অংশেও প্রভাব ফেলেছে। বর্তমানে ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করাই ভরসা। বাইক নিয়ে যাতায়াত করলেও ঝুঁকি থেকেই যাচ্ছে। তবে বড় গাড়ি চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
ইতিমধ্যে রাস্তার বেশ কিছু অংশের পাশাপাশি কয়েকটি বিদ্যুতের খুঁটিও মাটিতে বসে গিয়েছে বলে স্থানীয়দের দাবি। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে একটি বিদ্যুৎ ট্রান্সফরমারের সংলগ্ন রাস্তার অংশ নিয়ে। ওই জায়গাটিও কিছুটা বসে যাওয়ায় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ফের ভারী বৃষ্টি হলে রাস্তার ওই অংশ আরও ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সেক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবা, যাতায়াতের পাশাপাশি আশপাশের বসতবাড়িও সমস্যার মুখে পড়তে পারে।
রাস্তার এই পরিস্থিতির দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, শুধু সাময়িকভাবে মাটি ফেলে রাস্তা মেরামত করলে সমস্যার সমাধান হবে না। বরং ধসের কারণ খতিয়ে দেখে স্থায়ীভাবে রাস্তা সংস্কার করা প্রয়োজন।
স্থানীয়দের দাবি মেনে বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান কালিয়াচক-১ ব্লকের বিডিও শিবব্রত ব্যানার্জি। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন। প্রশাসনের আধিকারিকরা রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি বিজেপির নেতা-সহ অন্যান্যরাও এলাকা পরিদর্শন করেন।
প্রশাসনের তরফে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে বলে স্থানীয়দের দাবি। আগামী মঙ্গলবার থেকে নির্মাণ ও মেরামতির কাজ শুরু হতে পারে বলে আশ্বাস মিলেছে। সেই আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকার মানুষের মধ্যে। তবে কাজ দ্রুত শুরু না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের কথায়, রাস্তার একাধিক জায়গায় ইতিমধ্যেই ধস নেমেছে। নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই শুধু রাস্তা নয়, বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার সংলগ্ন অংশও দ্রুত নিরাপদ করার দাবি উঠেছে। প্রশাসনের আশ্বাস অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শুরু হলে আপাতত দুর্ভোগ কিছুটা কমবে বলেই আশা স্থানীয়দের। এখন নজর মঙ্গলবারের দিকে।
সর্বাধিক পাঠিত

মহিলা এশিয়া কাপ ২০২৬ সেমিফাইনাল সূচি: ভারতের ম্যাচের সময়, ভেন্যু, স্ট্রিমিংয়ের বিবরণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বৃষ্টিতে ধস, বসে যাচ্ছে ৫০০ মিটার রাস্তা, ট্রান্সফরমার ঘিরে বাড়ছে আতঙ্ক, পরিদর্শনে প্রশাসন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার