১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

কালিয়াচকে লিমরা ট্যালেন্ট সার্চ ২০২৬, প্রস্তুতি সভা

  • নতুন গতি
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 17

মোঃ আবুল কাশিম, কালিয়াচক: শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত লিমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষা ২০২৬ এবার আরও বৃহৎ পরিসরে করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর সফল আয়োজনের পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে এবারের পরীক্ষাকে আরও সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরীক্ষার প্রস্তুতি, কর্মসূচি, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি কালিয়াচকের একটি রেস্তোরাঁয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কালিয়াচক কলেজের প্রিন্সিপাল ড. নাজিবার রহমান, সহকারী প্রধান শিক্ষক ড. ফরিদুর রহমান, শিক্ষক তনিরুল ইসলাম, সংস্থার রেজিস্ট্রার মুহাম্মদ আরিফ আলি, এক্সাম কন্ট্রোলার সোহেল আলম, শিক্ষক নাফিস আলি, ইসমাইল হক, আবুল কাশিম, খাইরুল শেখ, আসফাক আলম, সাহিবার রহমান এবং অরগানাইজার নাসিমুল হক নাসিম প্রমুখ।
সভায় পরীক্ষার পরিধি বৃদ্ধি, আরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ, পরীক্ষা কেন্দ্র, সময়সূচি, নিবন্ধন, প্রশ্নপত্র প্রণয়ন ও ফল প্রকাশ নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, এই আয়োজনের লক্ষ্য শুধু মেধাবী শিক্ষার্থী নির্বাচন নয়; বরং শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা।
সর্বাধিক পাঠিত

মহিলা এশিয়া কাপ ২০২৬ সেমিফাইনাল সূচি: ভারতের ম্যাচের সময়, ভেন্যু, স্ট্রিমিংয়ের বিবরণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কালিয়াচকে লিমরা ট্যালেন্ট সার্চ ২০২৬, প্রস্তুতি সভা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার