শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারির পোকাইজোত এলাকায় একটি চাউমিন কারখানায় বৃহস্পতিবার ভোরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, ভোর প্রায় ৫টা নাগাদ কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়। দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কারখানার ভিতরে ঢুকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশও। দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতরে চাউমিন তৈরির বিভিন্ন সামগ্রী, প্লাস্টিক-সহ একাধিক দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন পুরোপুরি নেভাতে সময় লাগছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ভিতরে থাকা সামগ্রী থেকে ধোঁয়া বের হওয়ায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে। এদিকে, আগুনের ধোঁয়া এলাকায় ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩
BREAKING :
পোকাইজোতে চাউমিন কারখানায় ভোরের আগুন, ঘটনাস্থলে ৩ দমকলের ইঞ্জিন
-
নতুন গতি - আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
- 19
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























