০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

সিপিআইএমের শহিদ দিবস রাজনগরে

খান আরশাদ, বীরভূম :

সিপিআইএমের পক্ষ থেকে সোমবার খাদ্য আন্দোলনের শহীদ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো রাজনগরে।

১৯৫৯ সালের ঐতিহাসিক খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে রাজ্যজুড়ে পালিত হলো খাদ্য আন্দোলনের শহীদ দিবস। খাদ্যের দাবিতে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশি দমনপীড়নে নিহত শহীদদের স্মৃতিতে প্রতি বছরের মতো এবারও দিনটি পালন করা হলো।
এই উপলক্ষে রাজনগর সিপিআই(এম) দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে আয়োজিত স্মরণসভায় তৎকালীন আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব এবং পরবর্তী সময়ের বিভিন্ন গণআন্দোলনে শহীদদের ভূমিকা নিয়ে আলোচনা করেন, উত্তম মিস্ত্রি, সুখদেব বাগদী, কালোকোড়া, মধু ভান্ডারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও শহীদদের স্মরণ করে একটি র‍্যালি করা হয়।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি জানান ১৯৫৯ সালের ৩১শে আগস্ট খাদ্যের দাবিতে কলকাতার রাজপথে সাধারণ মানুষের জমায়েতে পুলিশের বর্বরোচিত লাঠিচার্জে প্রায় ৮০ জন নিহত হন এবং পরদিনের ছাত্র ধর্মঘটেও পুলিশের গুলিতে প্রাণ হারান আরও ৮ জন ছাত্র। সেই সকল শহীদদের আত্মত্যাগ আজও গণআন্দোলনের অনুপ্রেরণা।

আদিবাসীদের ‘ভেড়চাল’ মন্তব্যের প্রতিবাদ; বীরভূমের বিভিন্ন থানায় বিজেপি সাংসদের বিরুদ্ধে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিপিআইএমের শহিদ দিবস রাজনগরে

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার