২৯ অগাস্ট ২০২৬, শনিবার, ১২ ভাদ্র ১৪৩৩
২৯ অগাস্ট ২০২৬, শনিবার, ১২ ভাদ্র ১৪৩৩

রাখি উৎসবে বালুরঘাটে সুকান্ত, বিমানবন্দর-মেডিকেল কলেজে বড় বার্তা

বালুরঘাট: সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে শুক্রবার সারা দেশে পালিত হল রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বালুরঘাট প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি সুকান্ত মজুমদারের হাতেও রাখি পরিয়ে দেয়। উৎসবে অংশ নিয়ে খুশি প্রকাশ করেন সাংসদ। অনুষ্ঠান শেষে সুকান্ত মজুমদার জানান, আগামী ২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বালুরঘাটে আসবেন। বালুরঘাট বিমানবন্দরে অবতরণের পর তিনি বিমানবন্দর পরিদর্শন করবেন। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বালুরঘাট বিমানবন্দর চালুর বিষয়ে তাঁরা বদ্ধপরিকর বলেও জানান তিনি।
এছাড়াও প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান পরিদর্শন এবং বালুরঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান সুকান্ত মজুমদার।

মাদক বিরোধী কর্মসূচি মঙ্গলকোট পুলিশের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাখি উৎসবে বালুরঘাটে সুকান্ত, বিমানবন্দর-মেডিকেল কলেজে বড় বার্তা

আপডেট : ২৯ অগাস্ট ২০২৬, শনিবার