২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১০ ভাদ্র ১৪৩৩

রাজনগরে সাউন্ড সিস্টেম ছাড়াই নবী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা 

খান আরশাদ, বীরভূম:

রাজনগরে সাউন্ড সিস্টেম ছাড়াই নবী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হলো বুধবার। রাজনগর রাহে ইসলাম কমিটির পরিচালনায় রাজনগরের বিভিন্ন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ রাজনগরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। হাতে পোস্টার ব্যানার সহ ট্যাবলো নিয়ে এই শোভাযাত্রা করা হয়। রাজনগর রাহে ইসলাম সমাজকল্যাণ সোসাইটির সম্পাদক আবুল ফজল খান, সহ-সম্পাদক মহম্মদ শরীফ, রাজনগর শাহী মসজিদের ইমাম মাওলানা শামসুল হক্ জানান রাজ্য সরকারের নিয়ম নীতি মেনেই এই শোভাযাত্রায় কোনো রকম শব্দ দূষণ যাতে না ছড়াই, সেজন্য সাউন্ড সিস্টেম বাদ দিয়েই শোভাযাত্রা করা হলো। সাউন্ড সিস্টেম ছাড়াও নবী দিবস উপলক্ষে যে শোভাযাত্রা করা যায় এবং শান্তি শৃঙ্খলার সাথেই করা যায় সেই বার্তা দিতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয় বলে জানান তারা। শোভাযাত্রা শেষে রাজনগর মাদ্রাসা প্রাঙ্গণে সকলে জমায়েত হয়ে ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান পালন করেন। রাজনগর ব্লকের বাইশটি গ্রামের প্রায় চার থেকে সাড়ে চার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ এদিনের শোভাযাত্রায় অংশ নেন। সকলকে এদিন খিচুড়ি খাওয়ানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই শোভাযাত্রা ঘিরে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য রাজনগর থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

নবী দিবসে বোলপুরের সিঙ্গি গ্রামে মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে সাউন্ড সিস্টেম ছাড়াই নবী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা 

আপডেট : ২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার