নতুন গতি প্রতিবেদন, কোচবিহার: এখনো পর্যন্ত ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। সেই কারণে সরাসরি রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী মালতী রাভার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন একদল ক্ষুব্ধ মহিলা। কোচবিহার শহরের হরেন্দ্র নারায়ণ রোডে মন্ত্রীর যে বাড়ি রয়েছে, তার সামনে প্রায় ১০০ জন মহিলা বৃহস্পতিবার বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের অভিযোগ, অনলাইন ও অফলাইন, দুভাবেই ফর্ম পূরণ করার পর একাধিকবার সার্ভে হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁরা টাকা পাননি। শুধু তাই নয়, তাঁদের আরও অভিযোগ, নানা জায়গায় গিয়েও তাঁদের সমস্যার কথা জানানো হলেও সমাধান হয়নি এবং সেই কারণে শেষে মন্ত্রীর বাড়িতে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কোতোয়ালি থানার এক বিশাল পুলিশ বাহিনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩
BREAKING :
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় মালতী রাভার বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের
-
নতুন গতি - আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার
- 107
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















