০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩
০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হস্টেলে

নতুন গতি প্রতিবেদন, কোচবিহার: এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হস্টেলে। জানা গিয়েছে, মৃতের নাম তৃষা সাহা। তিনি শিলিগুড়ির বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের এমএসসি প্রথম বর্ষের ছাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পুন্ডিবাড়ি থানার পুলিশ পৌঁছে ছাত্রীকে পুন্ডিবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিএসডব্লিউ সহ অন্যান্য আধিকারিকরা। ঘটনার নেপথ্যে মানসিক অবসাদ না অন্য কোনও কারণ, তা এখনো জানা যায়নি এবং পুলিশ তার তদন্ত করছে। ছাত্রীর মামার বক্তব্য, “তৃষা খুবই হাসিখুশি স্বভাবের ছিল। পারিবারিক কোনও সমস্যাও ছিল না। কিন্তু এই পদক্ষেপ কেন নিল তা বুঝে উঠতে পারছি না।”

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হস্টেলে

আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার