শিলিগুড়ি: রেলের জমি থেকে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে সোমবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উচ্ছেদ অভিযানের ফলে দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা বহু হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী সমস্যায় পড়েছেন বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। তাঁদের পুনর্বাসনের দাবিতেই এদিনের কর্মসূচি। রেল ইনস্টিটিউটের মাঠ থেকে মিছিলটি শুরু হয়। নেতৃত্বে ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি কুন্তল রায়, শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর-সহ দলীয় নেতা-কর্মীরা। বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি রেলের এডিআরএম দফতরের সামনে পৌঁছয়। সেখানে রেল আধিকারিকদের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, বহু হকার ৩০ থেকে ৪০ বছর ধরে রেলের জমিতে ব্যবসা করে পরিবার প্রতিপালন করছেন। আচমকা উচ্ছেদ হলে তাঁদের আয়ের পথ বন্ধ হয়ে পরিবারগুলি চরম আর্থিক সংকটে পড়বে। কুন্তল রায় বলেন, “রেলের জমি খালি করার প্রয়োজন থাকলে তা আমরা বুঝি। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা মানুষগুলির জীবিকার কথাও ভাবতে হবে। উচ্ছেদের আগে তাঁদের বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।” তৃণমূলের দাবি, উচ্ছেদের পরিবর্তে হকারদের সঙ্গে আলোচনা করে বিকল্প কর্মসংস্থান ও ব্যবসার উপযুক্ত জায়গার ব্যবস্থা করুক রেল কর্তৃপক্ষ।
১২ অগাস্ট ২০২৬, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
রেলের উচ্ছেদের প্রতিবাদে তৃণমূলের ডেপুটেশন ও প্রতিবাদ মিছিল, হকারদের পুনর্বাসনের দাবি
-
নতুন গতি - আপডেট : ১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার
- 24
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























