শিলিগুড়ি: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে সোমবার শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য ও জেল ভরো আন্দোলনে সামিল হলেন বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনের কর্মী-সমর্থকেরা। কর্মসূচিকে ঘিরে এদিন মহকুমা শাসকের দপ্তর চত্বরে বাম কর্মী-সমর্থকদের জমায়েত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তারক্ষী। আন্দোলনকারীদের অভিযোগ, শ্রমিক ও কৃষকদের বিভিন্ন সমস্যা, কর্মসংস্থান এবং জনস্বার্থের একাধিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হলেও কার্যকর কোনও সমাধান মেলেনি। তাঁদের দাবি, শ্রমিকদের অধিকার সুরক্ষা, কৃষকদের স্বার্থরক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি-সহ জনজীবনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করতে হবে। এদিনের কর্মসূচিতে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে সরব হন বাম নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও সরকারের তরফে উপযুক্ত পদক্ষেপ না হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
১২ অগাস্ট ২০২৬, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
দাবি আদায়ে শিলিগুড়িতে বামেদের আইন অমান্য, জেল ভরো আন্দোলন
-
নতুন গতি - আপডেট : ১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার
- 23
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























