০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩

নাগরিক পরিষেবার দাবিতে ৫ নম্বর বরো অফিস ঘেরাওয়ের ডাক

শিলিগুড়ি: নাগরিক পরিষেবায় অনিয়ম, প্রশাসনিক হয়রানি এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের প্রতিবাদে শিলিগুড়ি পৌর নিগমের ৫ নম্বর বরো অফিস ঘেরাওয়ের ডাক দিল বস্তি উন্নয়ন সমিতি। সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বরো অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জল, নিকাশি ব্যবস্থা, রাস্তার বেহাল দশা, পরিচ্ছন্নতা এবং বিভিন্ন সরকারি নথিপত্র সংক্রান্ত পরিষেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যাগুলির স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
সংগঠনের দাবি, সাধারণ মানুষের ন্যায্য পরিষেবা নিশ্চিত করার পরিবর্তে প্রশাসনিক জটিলতা ও অব্যবস্থাপনায় ভোগান্তি আরও বেড়েছে। তাই বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে।
বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হবে। সংগঠনের নেতৃত্বের আশা, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলির প্রতি প্রশাসনের দৃষ্টি আকৃষ্ট হবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সর্বাধিক পাঠিত

পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ি থেকে উধাও শিশু, চাঞ্চল্য কোচবিহারে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নাগরিক পরিষেবার দাবিতে ৫ নম্বর বরো অফিস ঘেরাওয়ের ডাক

আপডেট : ৭ অগাস্ট ২০২৬, শুক্রবার