০১ অগাস্ট ২০২৬, শনিবার, ১৬ শ্রাবণ ১৪৩৩
০১ অগাস্ট ২০২৬, শনিবার, ১৬ শ্রাবণ ১৪৩৩

জল জীবন মিশনে অনিয়মের অভিযোগ, মালদায় ক্ষোভ প্রকাশ প্রতিমন্ত্রীর

মালদা: জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য মালদায় জল জীবন মিশন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, গ্রামীণ পানীয় জল সরবরাহের জন্য কেন্দ্রের বরাদ্দ কয়েকশো কোটি টাকার প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বহু এলাকায় মাটির নিচে পাইপলাইন বসানো হলেও জল সরবরাহ শুরু হয়নি। কোথাও ওভারহেড জলাধার নির্মাণ হলেও তার গুণগত মান অত্যন্ত নিম্নমানের। তাঁর অভিযোগ, কয়েকটি জলাধারের পিলারে মাত্র ছয় মাসের মধ্যেই ফাটল দেখা দিয়েছে, যা উদ্বেগজনক। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাগুলিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি পরবর্তী সাত বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করার নির্দেশ দেন। তাঁর কথায়, শুধু নির্মাণকাজ শেষ করলেই দায়িত্ব শেষ হবে না, পরিষেবার মানও নিশ্চিত করতে হবে। এছাড়া প্রতিমন্ত্রী অভিযোগ করেন, মালদা পুরসভায় পানীয় জল প্রকল্পের অর্থ নিয়েও ব্যাপক অনিয়ম হয়েছে। এই প্রেক্ষিতে তিনি পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। মালদা সফরের পর পুরো বিষয়টি রাজ্য সরকারের নজরে আনা হবে বলেও জানান তিনি।
সর্বাধিক পাঠিত

নিট কেলেঙ্কারি কাণ্ডে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এসপি অফিসে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জল জীবন মিশনে অনিয়মের অভিযোগ, মালদায় ক্ষোভ প্রকাশ প্রতিমন্ত্রীর

আপডেট : ৩১ জুলাই ২০২৬, শুক্রবার