দেবাশীষ পাল, মালদা: হবিবপুর লোকসভার জের কেটে উঠতে না উঠতেই বিধানসভা উপনির্বাচনে পিছিয়ে নেই বিজেপি। আজ হবিবপুর বিধানসভার ২৩ টি বুথে বুলবুলচন্ডী অঞ্চলের মাধ্যমে কেন্দুয়া থেকে শুরু করে সাহা পাড়া, শালগমভীটা, মনোহার পুর। বিভিন্ন জায়গায় প্রচার করলেন, কখনো রোড শো, কখনো পায়ে হেটে মানুষের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে ভোট চাইলেন বিজেপি প্রার্থী সহ কর্মীরা। এদিন উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী জয়েল মুমু ও খগেন , জেলা সভাপতি সঞ্জিত মিশ্র, আগামী ১৯ মে হবে এই নির্বাচন হাতে সময় অনেক কম বৈশাখের প্রখর তাপমাত্রা তার উপেক্ষা না করে জোর কদমে এগিয়ে চলছে রাজনৈতিক দলগুলির সাথে সাথে বিজেপির ভোট প্রচার। এক ইঞ্চি জায়গা ছারতে নারাজ বিজেপি।
১৯ জুন ২০২৬, শুক্রবার, ৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 























