খান আরশাদ, রাজনগর : বুধবার বীরভূমের রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের খুড়িগড় গ্রামে অনুষ্ঠিত হলো তৃণমূলের সভা। খুড়িগড় শিবমন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সভার মধ্যমণি ছিলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। কেন্দ্রের সাম্প্রদায়িকতা ও জনবিরধী নীতির বিরুদ্ধে আয়োজিত এই প্রতিবাদ সভায় অনুব্রতর সঙ্গে ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর অশোক চ্যাটার্জী, জেলা পরিষদের সভাধীপতি বিকাশ রায় চৌধুরী, রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপারসন সুকুমার সাধু। অনুব্রত মন্ডল বলেন প্রধানমন্ত্রী বেইমান প্রধানমন্ত্রী। ৩৭০০ মুসলিমকে এনকাউন্টারে হত্যা করেছে।অনুব্রত কারো নাম না করে বলেন একটা বিষয়ে সাবধান করে দিতে চাই রাত বারোটার পর বাড়ী বাড়ী চোর ঢুকছে। ভয় পাবেন না। ওই সব চোরদের মেরে হাত পা ভেঙ্গে দেবেন। তার পর আমরা যা বোঝার বোঝে নেব।
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
BREAKING :
বীরভূমের সভায় নাম না করে চোরেদের হাত পা ভেঙ্গে দিতে বললেন অনুব্রত মন্ডল
-
নতুন গতি - আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, বুধবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























