২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

সিপিআই(এম) প্রার্থী রেজাউল করিমকে প্রচারে বাধা

খান আরশাদ, বীরভূম : সিপিআই(এম) প্রার্থী রেজাউল করিমকে প্রচারে বাধা।অভিযোগ পুলিস ও এমসিসি-র গাড়ির সামনেই তৃনমূল কর্মীরা প্রচারে বাধা দেয় বীরভূম লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী রেজাউল করিমকে। প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বাম কর্মী-সমর্থকরা।

ঘটনাটি ঘটেছে রবিবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার পদুমা পঞ্চায়েতের বোধগ্রামে। বাম কর্মীদের অভিযোগ প্রয়োজনীয় অনুমতি নিয়েই এদিন বাম কর্মী-সমর্থকরা এলাকায় প্রার্থীকে নিয়ে প্রচারে গিয়েছিলেন। বোধগ্রাম ঢোকার মুখেই বাধা দেয় তৃনমূল কর্মী সমর্থকরা। প্রচারের সাথেই ছিল নির্বাচন কমিশনের নজরদারী গাড়ি। কিন্তু তারা পালন করেছে নিরব দর্শকের ভূমিকা বলে অভিযোগ। পুলিসকে ফোন করা হলে অনেক পরে পুলিস ঘটনাস্থলে আসে। এর পরেই প্রার্থী রেজাউল করিম কর্মী-সমর্থকদের নিয়ে দুবরাজপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন। প্রার্থী রেজাউল করিম এবিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিপিআই(এম) প্রার্থী রেজাউল করিমকে প্রচারে বাধা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, রবিবার