২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

বীরভূম বন বিভাগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

খান আরশাদ, বীরভূম:

বীরভূম বন বিভাগের উদ্যোগে এবং রাজনগর বনাঞ্চলের ব্যবস্থাপনায় তাঁতীপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হলো।
পরিবেশ দূষণের কারণ এবং এই দূষণ থেকে মুক্তির উপায় খুঁজে বের করা এবং সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আজকের এই পরিবেশ দিবস পালিত হলো।
প্রকৃতি এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে মানব অস্তিত্ব ক্ষতির মুখে পড়বে, এই বার্তাই আজকের অনুষ্ঠানে তুলে ধরেন উপস্থিত ব্যক্তিবর্গ।

বিশ্ব উষ্ণায়ন আজ একটি বড় উদ্বেগের বিষয়। এ থেকে মুক্তি পেতে হলে পরিবেশকে দূষণমুক্ত করে তুলতে হবে এবং এজন্য বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণ অত্যন্ত জরুরী বলে জানান তাঁরা।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DFO দেবাশীষ মহিমা প্রসাদ প্রধান, ডিস্ট্রিক্ট জাজ, চিফ কনজারভেটর, রেঞ্জার কুদরতে খোদা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেশীয় প্রজাতির যেসব গাছগুলি প্রায় হারিয়ে যেতে বসেছে, সেইসব গাছের চারা আজকে ওই এলাকায় রোপণ করা হয়।

তৃণমূলের আমলে পাশ হওয়া নির্মীয়মাণ বাণিজ্যিক ইমারত তৈরি আপাতত বন্ধ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূম বন বিভাগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

আপডেট : ৫ জুন ২০২৪, বুধবার