নূর আহমেদ, মেমারি : শহর মেমারীর বিশিষ্ট সমাজসেবী শুভেন্দু গুহর প্রয়াণ বার্ষিকী উপলক্ষে মেমারি ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। ওম ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায়, মেমারি পৌরসভার উপ পৌর প্রধান তথা কাউন্সিলর ১০ নম্বর ওয়ার্ডের সুপ্রিয় সামন্ত ও সকল কাউন্সিলরের উদ্যোগে এই রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠান শুরুর আগে শহর মেমারের বিশিষ্ট জনের উপস্থিতিতে শুভেন্দু গুহর স্মৃতিচারণ করা হয়। প্রসঙ্গত ২০২৩ এর ১২ মে মেমারির পারিজাতনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। মেমারি পৌরসভার উপ-পৌর প্রধান সুপ্রিয় সামন্তর ছায়াসঙ্গী থাকলেও, প্রকৃত অর্থে তিনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক ছত্র-ছায়ায় না থেকে প্রতিনিয়ত সামাজিক দায়বদ্ধতা নিরিখে দলমত নির্বিশেষে মানুষের পাশে থেকে কাজ করে যেতেন। বিশেষ কারনে গত ১২ই মে তার প্রাণ বার্ষিকীর দিন স্মরণসভা অনুষ্ঠিত করতে না পারায় এদিন তার স্মরণ সভা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্মরণ সভা ও রক্ত দিন শিবিরে ছিলেন, বিধায়ক মধুসূধন ভট্টাচার্য্য, স্বপন বিষয়ী, নিতাই ব্যানার্জী, শিক্ষক সুব্রত মুখার্জী প্রয়াত শুভেন্দু গুহর বাবা শিশির গুহ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
শুভেন্দু গুহর প্রয়াণ বার্ষিকীতে তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির
-
নতুন গতি - আপডেট : ৩ জুন ২০২৪, সোমবার
- 9
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























