২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

রাজনগরের ঢাকা গ্রামে ‘মাটির সৃষ্টি প্রকল্পের’ কাজ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক

খান আরশাদ, বীরভূম :

রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের ঢাকা গ্রামে ‘মাটির সৃষ্টি প্রকল্পের’ কাজ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন বীরভূম জেলাশাসক শশাঙ্ক শেঠী।
বীরভূমের রাজনগর ব্লক কৃষি দপ্তরের তরফে ‘মাটির সৃষ্টি প্রকল্পে’ বিভিন্ন কর্মসূচি চলছে রাজনগর ব্লকের বিভিন্ন গ্রামে।
গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্যে বর্তমান রাজ্য সরকারের এক বিপ্লবিক কর্মসূচি মাটির সৃষ্টি প্রকল্প।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালে নবান্ন থেকে এই প্রকল্পের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর মতে পরিবেশ বান্ধব এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি মজবুত হবে।
সেই লক্ষ্যেই অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগর ব্লকেও মাটির সৃষ্টি প্রকল্পে কাজ শুরু হয়েছে। রাজনগরের ঢাকা গ্রামেও এই কর্মসূচি চলছে। এই প্রকল্পের অধীনে এই এলাকায় সেচের জন্য পুকুর খনন, বাদাম, অড়হড়, বরবটি, ভুট্টা চাষ এবং পশু-প্রাণী পালন, সহ বিভিন্ন কর্মসূচি চলছে। স্বনির্ভর দলের মহিলারা এই কাজে নিযুক্ত রয়েছেন এবং তাঁরা আর্থিক দিক থেকে স্ব-নির্ভর হচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে। জেলাশাসক শশাঙ্ক শেঠী বৃহস্পতিবার এই গ্রামে গিয়ে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের সাথে কথা বলে এখানকার কাজ কর্মের বিষয়ে খোঁজখবর নেন।
জেলাশাসক শশাঙ্ক শেঠী সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) বিশ্বজিত মোদক, ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার শিবনাথ ঘোষ, রাজনগরের BDO শুভাশিস চক্রবর্তী, ADA অভিজিৎ মন্ডল প্রমূখ ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরের ঢাকা গ্রামে ‘মাটির সৃষ্টি প্রকল্পের’ কাজ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক

আপডেট : ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার