২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

রাজনগরে কংগ্রেসের ইফতার পার্টি আয়োজিত হল

খান আরশাদ, বীরভূম:

রাজনগরের পটুয়াপাড়া গ্রামে কংগ্রেসের ইফতার পার্টি আয়োজিত হল
রাজনগর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে পবিত্র রমজান মাসে রাজনগর ব্লকের বিভিন্ন গ্রামের প্রায় ১০০ জন রোজাদারকে ইফতারি করানো হলো।
চলতি রমজান মাসের ২৮ তারিখ সোমবার সন্ধ্যায় এই ইফতার পার্টি আয়োজিত হয়। রাজনগর ব্লক কংগ্রেস সভাপতি বুদ্ধদেব দাস জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে যখন বিভিন্ন সময়ে হিংসা ও সম্প্রদায়িক বাতাবরণ তৈরি হতে দেখা যায়, সেখানে রাজনগরে হিন্দু-মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হওয়ার আমরা সবসময় চেষ্টা করি। এই সেতু বন্ধন তৈরি হওয়ার পিছনে রাজনগর এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরই অবদান রয়েছে এবং রাজনগর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করা হয় সকলেই যাতে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন। একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাতে এলাকায় শান্তির বাতাবরণ তৈরি করতে পারেন, সে প্রচেষ্টাই রাজনগর ব্লক কংগ্রেসের তরফে করা হয়ে থাকে এবং এই উদ্দেশ্যেই রাজনগর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সম্পাদক অমর মালি, ব্লক কংগ্রেস সভাপতি বুদ্ধদেব দাস, ব্লক সহ-সভাপতি সেখ সালিম , অঞ্চল সভাপতি সেখ তৌফিল সহ অন্যান্যরা।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে কংগ্রেসের ইফতার পার্টি আয়োজিত হল

আপডেট : ৮ এপ্রিল ২০২৪, সোমবার