২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বীরভূমে বোমা ও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত- ১

  • নতুন গতি
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার
  • 10

বীরভূমে বোমা এবং বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত- ১ । লোকসভা নির্বাচনের আগে জেলা পুলিশের উদ্যোগে বোমা, বেআইনি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের নাশকতার সন্ধানে বিশেষ বিশেষ অভিযান চালানো হচ্ছে। সেই মোতাবেক বেশ কিছু সাফল্য অর্জনের চিত্র পরিলক্ষিত। সারা বছরভর তো বোমা বারুদ আগ্নেয়াস্ত্র উদ্ধার রুটিন মাফিক। সম্প্রতি দিন কয়েক যাবৎ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মুড়িমুড়কির মতো বোমা উদ্ধার হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে জেলার লোকপুর ও কাঁকরতলা থানা এলাকা থেকে বোমা উদ্ধারের খবর পাওয়া যায়।জানা যায় যে, লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ এর নেতৃত্বে স্থানীয় থানার পুলিশ বাহিনী বিশেষ অভিযান চালান। সেক্ষেত্রে স্থানীয় থানার ঝাড়খণ্ড সীমান্তবর্তী বারাবন জঙ্গলে পরিত্যক্ত একটি পোল্ট্রি ফার্মের ঘরের ভেতর প্লাস্টিক থলের মধ্যে রাখা দশটি তাজা বোমা উদ্ধার করে। অন্যদিকে এই থানার বুধপুর মোড় থেকে মঙ্গলবার ভোররাতে এক রাউন্ড কার্তুজ ও একটি দেশী পিস্তল সহ এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির নাম সেখ ডালিম। কোনো অসৎ উদ্দেশ্যে দাড়িয়ে ছিল বলে পুলিশের অনুমান।মঙ্গলবার ধৃতকে দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে বলে জানা যায়। বোমা গুলি নিষ্ক্রিয় করণের জন্য সিআইডি বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। এদিকে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বোমা উদ্ধার ঘিরে পুলিশ বিশেষ নজরদারি শুরু করেন।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে বোমা ও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত- ১

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার