২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩

বীরভূমে গোপালপুর ও পছিয়াড়া গ্রামে বোমা উদ্ধার করল পুলিশ

খান আরশাদ, বীরভূম :

বীরভূমে গোপালপুর ও পছিয়াড়া গ্রামে বোমা উদ্ধার করল পুলিশ। লাভপুর থানার পুলিশ গোপালপুর মাঠ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে। বোমা গুলি কি উদ্দেশ্যে কারা মজুদ করেছিল তা তদন্ত করছে পুলিশ।
অপরদিকে দুবরাজপুর ব্লকের যশপুর অঞ্চলের পছিয়াড়া গ্রামে একটি সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন জঙ্গল থেকে তাজা বোমা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। জঙ্গলের মধ্যে রাখা একটি ব্যাগে আটটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এরপর বোম্ব স্কোয়ার্ড টিমকে খবর দেওয়া হলে বোমা গুলি সেখান থেকে উদ্ধার করে একটি নিরাপদ জায়গায় নিষ্ক্রিয় করা হয়। বোমাগুলি সেখানে কারা মজুদ করে রেখেছিল বা কি উদ্দেশ্যেই বোমাগুলি রাখা হয়েছিল, তা তদন্ত করছে দুবরাজপুর থানার পুলিশ।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে গোপালপুর ও পছিয়াড়া গ্রামে বোমা উদ্ধার করল পুলিশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার