শেখ আব্দুল আজিম, ডানকুনি: অপেক্ষার অবসান ঘটিয়ে এবার এক ছাদের তলায় হুগলি ডানকুনির মেইন স্ট্রিম ও ডিজিটাল সংবাদ মাধ্যম। দীর্ঘদিন ধরে ডানকুনি ও তার সংলগ্ন এলাকায় সংবাদ পরিবেশন করে আসলেও উক্ত সাংবাদিকদের এক ছাদের অভাব ছিল দীর্ঘ দিনের। অন্যদিকে সম্প্রীতি সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছিল হুগলি ডানকুনির অন্তর্গত সাংবাদিকদের। তাই সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখে অবশেষ ৪ঠা ফেব্রুয়ারি উদ্বোধন হয়ে গেল ডানকুনি প্রেস ক্লাবের। অন্যদিকে একই দিনে dnn bangla ডিজিটাল মিডিয়ার কর্ণধার হাসিবুল মোল্লার উদ্যোগে আয়োজিত হয় বর্ষ সেরা সম্মান ও বনভোজনের। এদিন ২৯ ( বর্তমানে ২৭ জন) জন সাংবাদিককে সম্মান তুলে দেওয়া হয় চ্যানেল এর পক্ষ থেকে। সভায় উজ্জ্বল উপস্থিতি ছিল ক্লাবের সভাপতি তথা বর্ষীয়ান সাংবাদিক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক দীপঙ্কর দে, সাংগঠনিক সম্পাদক হাসিবুল মোল্লা, কোষাধক্য শেখ মাবুদ আলী, বর্ষীয়ান সাংবাদিক শেখ আব্দুল আজিম, উপদেষ্টা আইনজীবী সৈয়দ উজ জামান সহ একাধিক বেক্তিত্ব। এদিন অনুষ্ঠানের উদ্বোধনের পাশাপাশি প্রেস ক্লাবের লোগো উন্মচন করেন ডানকুনি চেয়ারম্যান হাসিনা শবনম। এছাড়াও সম্মানিত হন সিআইসি কল্লোল ব্যানার্জি, হুগলি জেলার শিক্ষা ও সংস্কৃতি কর্মাধক্য সুবীর মুখোপাধ্যায়।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
ডানকুনি মেইন স্ট্রিম ও ডিজিটাল সংবাদ মাধ্যমের অনুষ্ঠান
-
নতুন গতি - আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















