আজিজুর রহমান, গলসি : গলিসর সুন্দলপুর গ্রামে ক্রিকেট খেলায় জয়ী বুদবুদ একাদশ। এদিনের খেলায় তারা হুগলীর চন্দননগরকে ৬ উইকেটে হারিয়ে জয়ী হয়। জানতে পারা গেছে, সুন্দলপুর নবজাগরণ ক্লাবের পরিচালিত প্রথম রাউন্ডের ষষ্ঠ দিনের দিনের ম্যাচে বুদবুদ একাদশ ও হুগলির চন্দননগর মুখোমুখি হয়। টসে জিতে চন্দননগর প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে। জবাবে বুদবুদ একাদশের খেলোয়াড়রা ১৩ ওভার ৫ বলে মাত্র ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন বুদবুদ একাদশ এর খেলোয়াড় অরুপ সিংহ। তিনি ৪০ বলে ১১২ করে নট আউট থাকেন।
০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























