আসাদ আলী, নতুন গতি : ১লা নভেম্বর ২০২৩ থেকে নদীয়া রানাঘাটে কোর্টের মোড় এর কাছে স্বাস্থ্যোন্নতি ময়দানে চলছে পঞ্চদশ বইমেলা চলবে আগামী ১০ ই নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। প্রতিদিনই মেলার মুক্তমঞ্চে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলতে থাকে কবি সম্মেলন ও কবিতা পাঠের আসর । প্রতিদিনই প্রায় ৩০-৪০ জন কবি সাহিত্যিক সাংবাদিক আসেন এই কবিতা পাঠের আসরে গত ৫ই নভেম্বর রবিবার কবিতা পাঠে অংশ নেন মোঃ মফিজুল ইসলাম, আনোয়ার হোসেন, অচ্যুত প্রামাণিক, আসাদ আলী, বাসুদেব মন্ডল, মৃন্ময় ভট্টাচার্য, স্বপ্ননীল আনসু, বসন্ত পাল, নিমাই দেবনাথ, দীপঙ্কর চক্রবর্তী, আশীষ রায়, পাপিয়া ব্যানার্জি, অর্জুন দেবনাথ প্রমুখ। সার্বিক সঞ্চালনা ও তদারকিতে থাকেন মেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় ও মিহির মিত্র। অন্যান্য সক্রিয় সদস্যদের মধ্যে সুপ্রিয়া ঘোষ ও সমরেন্দ্র রায়। প্রত্যেক কবিকেই মেমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানানো হয়।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
পঞ্চদশ রানাঘাট বইমেলা
-
নতুন গতি - আপডেট : ৬ নভেম্বর ২০২৩, সোমবার
- 12
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















