ফজল-এ-এলাহী : আন্তর্জাতিক সংস্থা ‘অপারেশন স্মাইল’ এর তত্ত্বাবধানে আজ অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর,রবিবার বিনামূল্যে জন্মগত ঠোঁট ও তালু কাটা যেকোনো ব্যক্তি বা বয়সের রুগিদের প্রী সার্জারী ক্যাম্প করা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ‘কবিতা নার্সিং হোম’ প্রাঙ্গণে। এই শিবিরে উপস্থিত ২২ জনের মধ্যে ১২ জনকে চিন্হিত করা হয়েছে এবং তাদের ঠোঁট,তালু এবং রাইনোপ্লাস্টি সার্জারী করার জন্য আগামী ২৪ অক্টোবর সম্পূর্ণ নিখরচায় “অপারেশন স্মাইল” সংস্থার “দুর্গাপুর ক্লেফ্ট সেন্টার” আই.কিউ.সিটি সুপার স্পেসালিটি হসপিটালে নিয়ে যাওয়া হবে। যাতায়াত, থাকা, খাওয়া, অপারেশন, ঔষধ সবকিছু বিনামূল্যে। এছাড়াও ২ জন বাচ্চাকে বিনামূল্যে নিউট্রেশন ফুড দেওয়ার ব্যবস্থা করা হয়।’কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটি’ এর সহোযোগিতায় শিবিরটি সম্পূর্ণ হয়।যোগাযোগ- 7384680222
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা সার্জারী শিবির কবিতা নার্সিং হোমে
-
নতুন গতি - আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















