২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩

রাজনগরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম দুইজন

খান আরশাদ, বীরভূম:রাজনগরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হল দুইজন । জানা গেছে দুটি বাইকে দুইজন করে মোট চারজন ছিল। রাজনগরের শংকরপুর ডাঙ্গালপাড়ায় ওই দুই বাইক আরোহীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় জখম হয় দুইজন। এই চারজনের মধ্যে দুইজনের বাড়ি দুবরাজপুর থানার রামপুর গ্রামে, অপর দুই জনের বাড়ি পশ্চিম বর্ধমানের লাউদোহা গ্রামে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রাজনগর থানার পুলিশ। রাজনগর থানার পুলিশ প্রথমে ওই চারজনকেই রাজনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । সেখানে দুইজনের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় । বাকি দুজনের আঘাত বেশি হওয়ায় তাদের সেখান থেকে সিউড়ি সুপার স্পেস্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম দুইজন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার