রাজু আনসারী, সুতি :ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। এবার দিল্লীতে রাজমিস্ত্রি কাজে গিয়ে পানীয় জল তুলতে গিয়ে মোটরে বিদ্যুত পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের ধুলিয়ানের এক শ্রমিকের। মৃত্যুর খবর পরিবারে পৌঁছাতেই কার্যত শোকের ছায়া নেমে এসেছে ধুলিয়ান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নতুন কৃষ্ণপুরে। মৃত ওই শ্রমিকের নাম মোকলেসুর রহমান(৩৩)। জানা গিয়েছে, মাস দুয়েক আগেই ধুলিয়ান থেকে রাজমিস্ত্রি কাজ করার উদ্দেশ্যে দিল্লির সরোজিনী নগরে কাজে গিয়েছিলেন মোকলেসুর রহমান নামে ওই শ্রমিক। দিন কয়েক পরেই বাড়ি আসার কথা ছিল তার। রবিবার অন্যান্য দিনের মতো কাজ করছিলেন ওই শ্রমিক। সেসময় জলের প্রয়োজন পড়লে মোটর চালু করে সে। কিন্তু তখনই মোটরে সার্কিট হয়ে কার্যত বিদ্যুত পৃষ্ঠ হয়ে যান তিনি। তড়িঘড়ি মোখলেসুর রহমান নামে ওই শ্রমিককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে শ্রমিকের বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনা জানাজানি হতেই সোমবার সকাল থেকে মৃত শ্রমিকের বাড়িতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। ইতিমধ্যেই দেহ বাড়ি নিয়ে আসতে তৎপরতা শুরু হয়েছে পরিবারের পক্ষ থেকে। এদিকে দিন কয়েকের মধ্যেই ফের একবার ভিন রাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
দিল্লীতে রাজমিস্ত্রি কাজে গিয়ে মোটরে বিদ্যুত পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের।
-
নতুন গতি - আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















