১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩
১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩

নবগ্রামে কিরেটেশ্বরি অঞ্চলে ভোট প্রচারে ঝড় তুললেন তৃণমূল নেতৃত্ব 

আসিফ রনি, মুর্শিদাবাদ : নবগ্রামের চাড়াল পাড়া ১৭৪ নং বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তুললেন তৃণমূল নেতৃত্ব।জানা যায় , মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের কিরেটেশ্বরি অঞ্চলের চাড়াল পাড়া ১৭৪ নং বুথে ৪৫ নম্বর জেলা পরিষদের তৃণমূল প্রার্থী নাজিমা বিবি, ২৮ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী আনসার আলী ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থী জানিক মন্ডলের সমর্থনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অংশ নেন এলাকার কয়েকশ তৃণমূল কর্মী। শুধুমাত্র একটি বুথের প্রচারে মানুষের ঢল দেখে জয়ের আশায় বুক বাঁধছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।

এদিনের পদযাত্রা টি চাড়ালপাড়া জুনিয়র হাই মাদ্রাসা নিকট হতে শুরু হয়ে পুরো এলাকা পরিক্রম করে আবার সেখানে এসে শেষ হয়। এদিন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যান প্রার্থীরা। মমতা ব্যানার্জির উন্নয়নমুখী প্রকল্পকে সামনে রেখে ভোট চান মানুষের দুয়ারে। এবং আগামী দিনে মানুষের পাশে সব রকম ভাবে থাকার আশ্বাস দেন।

উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ৪৫ নং জেলা পরিষদ প্রার্থী নাজিমা বিবি,২৮ নং পঞ্চায়েত সমিতির প্রার্থী আনসার আলী ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থী জানিক মন্ডল।

এছাড়া উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আশিক ইকবাল,কিরেটেশ্বরি অঞ্চল প্রধান প্রনব চন্দ্র দাস,কিরেটেশ্বরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পূর্ব জনের সভাপতি রমজান আলী সহ স্থানীয় নেতৃত্ব।

একাই ২ ফ্রন্টে লড়াই, মাঠ কাঁপাচ্ছেন সামিম আহমেদ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নবগ্রামে কিরেটেশ্বরি অঞ্চলে ভোট প্রচারে ঝড় তুললেন তৃণমূল নেতৃত্ব 

আপডেট : ৫ জুলাই ২০২৩, বুধবার