নিজস্ব সংবাদদাতা :উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নাইসেড (NICED) কর্তৃপক্ষের সাথে বৈঠক করলেন মেয়র গৌতম দেব।আজ সকালে নাইসেডের প্রতিনিধিরা মেয়রের সাথে দেখা করবার ইচ্ছা প্রকাশ করেন।এবং মেয়র রাজী হন। আজ তিনি নাইসেঢের কতৃপক্ষের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন কিভাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সমস্যা মিটিয়ে দেওয়া যায়। নাইসেডের কতৃপক্ষের প্রতিনিধিরা মেয়রের সাথে আলোচনা করেন মেয়র তাদের জানান তাদের বেশ কিছু পরিকল্পনা আছে কিন্তুু তার বাস্তবায়ন করা যাচ্ছে না। নাইসেডের প্রতিনিধিরা মেয়রকে জানান তারা তার পাশে আছেন তিনি শুধু বলে দেবেন কি কি সমস্যা আছে। মেয়রের কাছে তারা তিনদিনের সময় চান গোটা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ঘুরে দেখানোর। তাতে তারা বুঝতে পারবেন ঠিক কিকি দরকার আছে। মেয়রের সাথে কথা বলবার পরে নাইসেডের প্রতিনিধিরা জানান তারা সব দেখে কলকাতায় গিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নাইসেড (NICED) কর্তৃপক্ষের সাথে বৈঠক করলেন মেয়র গৌতম দেব
-
নতুন গতি - আপডেট : ৮ মে ২০২৩, সোমবার
- 12
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















