সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- গত ২০১৪ শিক্ষাবর্ষের ৬ জানুয়ারি খয়রাসোল ব্লকের লোকপুরে অবস্থিত রামধনু পাবলিক স্কুলের পথ চলা শুরু হয়। স্কুলের জন্মলগ্নের প্রথম শিক্ষাবর্ষের ১০ জন অভিভাবকদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়।।
তাদের হাত দিয়ে এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পড়ুয়াদের পাশাপাশি উপস্থিত অভিভাবকদের ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করা হয়।এরপর স্কুলের জন্মলগ্নের ইতিহাস সহ অন্যান্য বৃত্তান্ত তুলে ধরেন স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত।সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন এই স্কুলেরই সহকারী শিক্ষক তৃষিত দাস । অনুষ্ঠানে পড়ুয়াদের কবিতা আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা ও নৃত্য প্রদর্শন হয়।
নতুন গতি 
























